Monday, August 10, 2026

ধনী হওয়ার বাস্তবিক পদ্ধতি

ধনী হওয়ার বাস্তবিক পদ্ধতি বইটি ওয়ালেস ডেলোইস ওয়াটলস (W. D. Wattles) কর্তৃক রচিত 'দ্য সায়েন্স অব গেটিং রিচ'-এর একটি সহজবোধ্য বাংলা সংস্করণ। W. D. Wattles-এর মূল রচনার ভিত্তিতে অত্যন্ত সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় গ্রন্থটি প্রস্তুত করা হয়েছে, যাতে এটি সর্বস্তরের পাঠকের জন্য উপযোগী হয়। এটি একটি যুগান্তকারী বই, যেখানে ধনী হওয়ার বিষয়টি প্রথমবারের মতো একটি বিজ্ঞানসম্মত ও বাস্তবিক পদ্ধতি হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।
এই বইটি আপনাকে জানাবে
* কীভাবে অর্থ উপার্জনের মানসিকতা গড়ে তুলবেন, 
* 'সার্টেন ওয়ে' বা নির্দিষ্ট নিয়মে চিন্তা ও কাজ করার কৌশল, 
* কৃতজ্ঞতা, উৎপাদনশীলতা ও লক্ষ্যনিষ্ঠতা কীভাবে ধনী হওয়ার মূল চাবিকাঠি, 
* এবং আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সহজ ও বাস্তবধর্মী পথ।

এই বইটি কার জন্য? 
* উদ্যোক্তা, 
* ছাত্রছাত্রী, 
* কর্মজীবী মানুষ, 
* এবং যে কেউ যারা আর্থিক স্বাধীনতা ও সাফল্যের বাস্তব পথ খুঁজছেন।

বৈশিষ্ট্য:
*প্রাঞ্জল ও সহজবোধ্য ভাষা, 
* বাস্তব জীবনে প্রয়োগযোগ্য ধাপ, 
* সকল স্তরের পাঠকের জন্য উপযোগী, 
* অনুপ্রেরণামূলক ও কার্যকরী নির্দেশনা।

পড়ুন, ভাবুন, প্রয়োগ করুন - এবং দেখুন কীভাবে 'বিজ্ঞানসম্মত' উপায়ে আপনার জীবন বদলে যেতে পারে।

Beyond Teaching Methods: Learner Individuality and Learning Pace in Secondary English Classrooms in Bangladesh (Mixed-Method Study)

by Md. Abu Bakkar (Author) Abstract:  Teaching methods have long been treated as the primary determinant of learning outcomes in English lan...